কারু'র বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত
গত ৩১ জানুয়ারি, ২০২৬ (শনিবার) টরন্টোর ড্যানফোর্থে কানাডিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি (CAARU)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর এই আয়োজনে কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সভার মূল কার্যক্রম
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিগত দিনে হারানো স্বজনদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। সভার সভাপতিত্ব করেন মঈন মাহমুদ হোসেন এবং বিগত বছরের আয়-ব্যয়ের বাজেট পেশ করেন জনাব নুরুল ইসলাম। সদস্যদের প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নতুন নেতৃত্ব (২০২৬-২০২৮)
সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির প্রধান দুটি পদে নির্বাচিত হয়েছেন:
-
সভাপতি: ড. মঈন মাহমুদ হোসেন
-
সাধারণ সম্পাদক: ফারজানা হক বেবী
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে নুরুল ইসলাম ও ড. মোহাম্মদ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তানভীর সুলতান এবং কোষাধ্যক্ষ হিসেবে জাহিদ রব্বানী জুয়েল সহ অন্যান্যরা দায়িত্ব গ্রহণ করেন।





























